
আইনেট প্রতিনিধিঃ তেলিয়ামুড়া থানাধীন মহারানীপুর এলাকায় এক ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন তিনজন। জানা যায়, একটি অল্টো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খোয়াই নদীর পাড়ে পড়ে যায়। দুর্ঘটনার ফলে গাড়িতে থাকা তিনজন যাত্রী গুরুতরভাবে আহত হন।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল কর্মীরা। দমকল কর্মীরা আহতদের উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
আহতদের নাম হল সুরজিৎ দেববর্মা, পঙ্খী রয় দেববর্মা এবং সুমন দেববর্মা। তাদের সকলের বাড়ি কাঁকড়াছড়া এলাকায়।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখছে পুলিশ।