img


.সিমনা-তমাকারী এবং বোধজংনগর-ওয়াকিনগর কেন্দ্রের সিপি আই এম প্রার্থীদের মনোনয়নপত্র পেশ।


আইনেট  প্রতিনিধিঃ   শুক্রবার ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদের নির্বাচনে এডিসির ১৩ সিমনা তমাকারী এবং ১৪ বোধজংনগর ওয়াকিনগর কেন্দ্রের সিপিআইএম দলের প্রার্থী অমূল্য দেববর্মা এবং সঞ্জিত দেববর্মা মোহনপুর মহকুমা শাসক কার্যালয়ে নির্বাচন আধিকারিকের নিকট নমিনেশন দাখিল করেন।    এই সময় বামুটিয়ার বিধায়ক নয়ন সরকার সহ সিপিআইএম নেতা কর্মী সমর্থকরা প্রাকৃতিক দূর্যোগকে উপেক্ষা করে মিছিলের মধ্য দিয়ে এই নমিনেশন দাখিল করেন।প্রার্থীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন আমরা যদি এডিসি নির্বাচনে জয়ী হবো নিশ্চিত,কারণ মানুষ শান্তি চায়,জনগণের টাকা জনগণের কল্যাণে খরচ হোক তা চায় এবং আমরা এডিসি প্রশাসনে আসলে জনগণের টাকা জনগণের জন্য খরচ করবো জনগণের কল্যাণে যা যা করণীয় তা করবো।