img


১১ মহারানী কেন্দ্রে বামফ্রন্ট প্রার্থীর মনোনয়ন জমা, মিছিল ঘিরে উৎসাহ


আইনেট  প্রতিনিধিঃ  আসন্ন ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ (TTAADC) নির্বাচনে ১১ নম্বর মহারানী কেন্দ্র থেকে বামফ্রন্ট মনোনীত প্রার্থী রতন কিশোর জমাতিয়া আজ আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়ন পত্র জমা দেন। এদিন মনোনয়ন জমা দেওয়াকে ঘিরে তেলিয়ামুড়া এলাকায় দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

মনোনয়ন জমা দেওয়ার আগে সি পি আই (এম) তেলিয়ামুড়া মহকুমা কমিটির কার্যালয় থেকে একটি মিছিলের আয়োজন করা হয়। প্রার্থী রতন কিশোর জমাতিয়ার নেতৃত্বে অনুষ্ঠিত এই মিছিলে কর্মী-সমর্থক অংশ নেন।  মিছিলটি তেলিয়ামুড়া শহরের বিভিন্ন  পথ পরিক্রমা করে মহকুমা শাসকের দপ্তরে পৌঁছায়।

পরে প্রার্থী রতন কিশোর জমাতিয়া তেলিয়ামুড়া মহকুমা শাসকের হাতে তাঁর মনোনয়ন পত্র আনুষ্ঠানিকভাবে তুলে দেন। এসময় দলীয় নেতৃত্ব ও কর্মীরা উপস্থিত ছিলেন এবং প্রার্থীর জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।