img


বিরোধীরা বুঝতে না চাইলেও রাজ্যে হেল্থ ইউনিভার্সিটির প্রয়োজনীয়তা রয়েছে- মুখ্যমন্ত্রী


আইনেট  প্রতিনিধিঃ   বেসরকারি বিশ্ববিদ্যালয় বিল ইস্যুতে বিরোধীদের বা্ক্যালাপের জবাব দিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ।     শুক্রবার বিধানসভার অধিবেশনে তিনটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিল নিয়ে হৈ হট্টগোল করেন  সিপিআইএম এবং কংগ্রেস দলের বিধায়করা ।   তারা ওয়েলে নেমে প্রতিবাদ জানিয়ে বিধানসভা থেকে ওয়ার্ক আউট করেন। শনিবার বিরোধীদের হৈ হট্টগোলের প্রসঙ্গ তুলে ধরেন মুখ্যমন্ত্রী। এদিন আগরতলার প্রজ্ঞা ভবনে বিশ্ব মৌখিক স্বাস্থ্য দিবস- 2026 উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন ,রাজ্যে হেল্থ ইউনিভার্সিটি স্থাপনে বিধানসভায় বিল পাস করা হয়েছে ।বিলটি আইনে পরিণত হয়ে গেছে ।ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় অন্যান্য বিষয়গুলি নিয়ে সর্বদা ব্যস্ত থাকে। তাই এই বিল আনা হয়েছে ।মুখ্যমন্ত্রী বলেন ,বিরোধীরা বিষয়গুলি বুঝতেই চায়না ।তিনি জানান ,কিছুদিনের মধ্যেই ত্রিপুরায় হেলথ ইউনিভার্সিটি হচ্ছে।   পরে অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুক্রবারের বিধানসভার প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী জানান, কেউ কেউ বলছেন ইউজিসির অনুমোদন নেইআমরা তো রয়েছি ,আমরা বিষয়টি দেখব ,প্রয়োজন পড়লে বিষয়টি সিলেক্ট কমিটিতে পাঠানো হবে। তিনি বলেন,বিষয়টিকে রাঙিয়ে এবং অভিনয় করে যেভাবে নেতিবাচক বার্তা প্রচার করা হচ্ছে তাতে মনে হচ্ছে বিগত সিপিএম আমলে রাজ্যে যেন প্রাইভেট ইউনিভার্সিটি ছিলই না ।এই প্রসঙ্গে ইকফাই ও টেকনো ইন্ডিয়া প্রভৃতি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলির নাম উচ্চারণ করে মুখ্যমন্ত্রী বলেন ,তখনকার সময়ে এই বিশ্ববিদ্যালয়গুলিকে কজন চিনত।  জিনেট -এর প্রসঙ্গ টেনি এনে মুখ্যমন্ত্রী বলেন, জি নেটের অবস্থা কি হয়েছিল তা আমরা সবাই জানি ।