img


রাজধানীর শহীদ ভগৎ সিং যুব আবাসে একদিনের কর্মশালার আয়োজন করে প্রদেশ বিজেপি


আইনেট  প্রতিনিধিঃ    আগামী ১২ এপ্রিল এডিসি ভোট ।ভোটের বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে ।২৫ মার্চ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ।এডিসি ভোটে প্রার্থী বাছাই ,সিট এডজাস্টমেন্ট, নির্বাচনী রণ কৌশল এবং এসআইআর প্রক্রিয়ায় কর্মীদের ভূমিকা নির্ধারণে শনিবার রাজধানীর শহীদ ভগৎ সিং যুব আবাসে একদিনের কর্মশালার আয়োজন করে প্রদেশ বিজেপি ।এই কর্মশালায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ,রাজ্য বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য ,মন্ত্রী পরিষদের একাধিক সদস্য ,সদস্যা,বিধায়ক বিধায়িকা সহ জেলা এবং মন্ডল স্তরের নেতৃবৃন্দ ।এই কর্মশালায় প্রায় ৫০ মিনিট উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ।এদিন এডিসি ভোটে প্রার্থী নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান ,রাজ্যে জোট রয়েছে ।জোট ধর্ম পালনে বিজেপি তৈরি হয়ে রয়েছে ।কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিষয়টি দেখছেন ।আসন বন্টন নিয়ে রাজ্যস্তরে এখনো কোনো আলোচনা হয়নি বলে জানান মুখ্যমন্ত্রী। এস আই আর প্রক্রিয়া নিয়ে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানান ,এটি ভারতের নির্বাচন কমিশনের ভোটার তালিকা প্রণয়নের একটি স্বাভাবিক প্রক্রিয়া ।প্রকৃত ভোটাররা যেন ভোটার তালিকা থেকে বাদ না পড়েন এই প্রক্রিয়ায় তা যাচাই করে দেখা হয় ।রাজ্যে আধিকারিক স্তরে এস আই আর প্রক্রিয়ার কাজ শুরু হয়ে গেছে ।বিজ্ঞপ্তি জারি হওয়ার পর থেকেই মাঠে ময়দানে শুরু হয়ে যাবে কাজ ।এই ক্ষেত্রে বিজেপি কর্মী ও নেতৃবৃন্দের কি ভূমিকা থাকবে তা নির্ধারণ করার লক্ষ্যেই একদিনের এই কর্মশালা বলে জানান মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা।