img


গ্রামবাসীরা স্ব-উদ্যোগে রাস্তাটি সংস্কারের কাজে হাত লাগায়


আইনেট  প্রতিনিধিঃ    কমলপুর মহকুমার অন্তর্গত উত্তর-হালহালি গ্রাম পঞ্চায়েতের অধীন কৃষ্ণনগর এলাকার একমাত্র যাতায়াতযোগ্য মাটির রাস্তাটি বর্তমানে সম্পূর্ণরূপে জরাজীর্ণ ও বিপর্যস্ত অবস্থায় পরিণত হয়েছে। ক্ষুব্ধ ও অসহায় গ্রামবাসীরা অবশেষে স্ব-উদ্যোগে রাস্তাটি সংস্কারের কাজে আত্মনিয়োগ করেছেন।    বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করে।   এই চরম অব্যবস্থাপনা ও প্রশাসনিক নিষ্ক্রিয়তার বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগড়ে দিয়ে অবিলম্বে স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন এলাকাবাসী।