img


: একাধিক দল নিয়ে এডিসি ভোটে লড়বে কংগ্রেস- ঘোষণা দিলেন পিসিসি সভাপতি


আইনেট  প্রতিনিধিঃ    জোট বেঁধেই আসন্ন এডিসি নির্বাচনে অংশগ্রহণ করতে চলেছে কংগ্রেস ।সম মনোভাবাপন্ন দুটি ছোট ছোট রাজনৈতিক দলের সাথে দলের পাকা কথা হয়ে গেছে ।রবিবার সংশ্লিষ্ট দুই রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং আদিবাসী কংগ্রেসের নেতৃবৃন্দদের নিয়ে প্রার্থী নির্বাচনে গুরুত্বপূর্ণ বৈঠক সারলেন প্রদেশ কংগ্রেস নেতৃবৃন্দ ।কংগ্রেস ভবনে অনুষ্ঠিত হয় এই গুরুত্বপূর্ণ বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা ,বিধায়ক তথা সিডাব্লিউসি সদস্য সুদীপ রায় বর্মন সহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিন এই বৈঠক প্রসঙ্গে বলতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা জানান ,দুটি ছোট ছোট রাজনৈতিক দল কংগ্রেসের সাথে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করার আগ্রহ প্রকাশ করেছে। রাজ্যের বিভিন্ন স্থানে এই দুটি রাজনৈতিক দলের শক্তি রয়েছে ।সংশ্লিষ্ট বিষয়ে রবিবারই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। প্রতিদ্বন্দিতায় যোগ্য প্রার্থীদের উপরই প্রদেশ কংগ্রেস সিলমোহর দেবে বলে জানান প্রদেশ কংগ্রেস সভাপতি ।তবে কোন কোন রাজনৈতিক দলের সাথে আঁতাত হচ্ছে সে সম্পর্কে এখনই খোলাসা করতে নারাজ তিনি।   এদিন এই বৈঠকেই বিজেপি এবং তিপ্র মথা দল নিয়ে তীব্র কটাক্ষ করেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। তিনি জানান ,নির্বাচনী আঁতাত নিয়ে দিল্লিতে মথা ও বিজেপি ঘনঘন বৈঠক করে চলছে। এই আঁতাতকে নীতিহীন এবং সুযোগ সন্ধানী বলে কটাক্ষ করে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন জানান ,মুখ্যমন্ত্রী এবং তিপ্রা-মথা সুপ্রিমো দুজনেই পৃথক পৃথকভাবে এডিসি নির্বাচনে সবকটি আসনেই তাদের দল জয়ী হবে বলে হুংকার দেওয়ার পরও নির্বাচনী আঁতাত হচ্ছে ।এই আঁতাতকে জনগণের স্বার্থ বিরোধী বলে মন্তব্য করেন তিনি ।বিধায়ক জানান, মানুষ এই সুযোগ সন্ধানী আঁতাতকে প্রত্যাখ্যান করবে।