
আইনেট প্রতিনিধিঃ এডিসি নির্বাচনে লড়াই করবে রাষ্ট্রীয় লোক দল। রবিবার আগরতলা প্রেসক্লাবের সাংবাদিক সম্মেলন করে দলের পক্ষ থেকে তিনটি নির্বাচনী কেন্দ্রের জন্য প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে ।প্রার্থী তালিকা প্রকাশ করেন রাষ্ট্রীয় লোকদলের রাজ্য সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী মনিন্দ্র রিয়াং। সাংবাদিক সম্মেলনে প্রার্থী তালিকা ঘোষণা করে দলের রাজ্য সভাপতি জানান ,২৩ নম্বর মহারানী চেলাগাং নির্বাচনী কেন্দ্রে আর এল ডি দলের হয়ে প্রতিদ্বন্দিতা করবেন এনঞ্জোলিনা কাইপেং, ২৫ বীরচন্দ্র কলসি নির্বাচনী কেন্দ্রে প্রতিদ্বন্দিতা করবেন সুবীর কুমার জমাতিয়া এবং ২৬ কাঠালিয়া মির্জা রাজাপুর নির্বাচনী কেন্দ্রে আর এল ডি'র হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন পূর্ণ জয় রিয়াং। সাংবাদিক সম্মেলনে মনিন্দ্র রিয়াং আরো জানান ,জনগণের ব্যাপক সমর্থন নিয়ে তারা একটি অন্তর্ভুক্তিমূলক উন্নয়নমুখী এবং প্রগতিশীল প্রশাসন গড়ে তুলতে সক্ষম হবেন। সাংবাদিক সম্মেলনে ইশতেহার প্রকাশ করেন দলের ম্যানিফেস্টো কমিটির চেয়ারম্যান প্রণব রায়। নির্বাচনী ইশতেহারে জনকল্যাণ ,সার্বিক উন্নয়ন এবং আঞ্চলিক ক্ষমতায়নের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে।