img


খোয়াই মহকুমা ই রিক্সা এক দিবসীয় প্রতিনিধি সম্মেলন


আইনেট  প্রতিনিধিঃ   ভারতীয় মজদুর সংঘের অনুমোদিত ই রিক্সা শ্রমিক সংগঠন। খোয়াই মহকুমা ই রিক্সা শ্রমিক সংগঠনের এক দিবসীয় খোয়াই মহকুমা সম্মেলন অনুষ্ঠিত হয়। আজ দুপুর ১টা নাগাদ মহাদেবটিলা অটল কমিউনিটি হলে আয়োজিত হয় মহকুমা সম্মেলন। এই সম্মেলনের শুরুতেই সংগঠনের পতাকা উত্তোলন করা। নেতৃত্বদের মধ্যে উপস্থিত ছিল বিজেপি খোয়াই জেলা সাধারণ সম্পাদক সমীর কুমার দাস, মাদব চক্রবর্তী, সংগঠনের জেলা সভাপতি রাজেশ ঘোষ, খোয়াই মহকুমা ই রিক্সা সংগঠনের সভাপতি সমীর দাস সহ অন্যান্যরা। এই এক দিবসিয় সম্মেলনের প্রায় ছয় শতাধিক ই রিক্সা শ্রমিক উপস্থিত।