
আইনেট প্রতিনিধিঃ সারা বিশ্ব এবং দেশের সাথে সোমবার রাজ্যেও বিশ্ব অপটোমেট্রি দিবস উদযাপন করা হলো ।এই উপলক্ষে সোমবার সকালে রাজধানীতে এক র্যালির আয়োজন করা হয় ।অল ত্রিপুরা অপটোমেট্রি অ্যাসোসিয়েশন বা এটিওএ এই রেলির আয়োজন করে। রেলিটি রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে শুরু হয় শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ।বিশ্ব অপটোমেট্রি দিবস উদযাপন প্রসঙ্গে অল ত্রিপুরা অপটোমেট্রি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুমিত বণিক জানান ,অপটোমেট্রি পেশা চক্ষু চিকিৎসার ক্ষেত্রে বিশেষ অবদান রেখে চলছে। চশমার পাওয়ার পরীক্ষা-নিরীক্ষা থেকে শুরু করে কনটেন্ট লেন্স ও ছানি জনিত অন্ধত্ব নিবারণে অপটোমেট্রিদের ভূমিকা উল্লেখযোগ্য ।রাজ্যে দীর্ঘদিন ধরে এই পেশা চলে আসছে ।তিনি আরো জানান , বিশ্ব অপটোমেট্রি দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে ।এর মধ্যে রেলি, রক্তদান শিবির ,রাজ্যের বিভিন্ন স্থানে চক্ষু চিকিৎসা শিবির আয়োজন করা হবে। আগামী ২৯ মার্চ সংগঠনের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে রাজ্য ও বহিরাজ্যের অপটোমেট্রিস্টরা অংশগ্রহণ করে এই পেশার সুবিধা এবং অসুবিধার দিকগুলি নিয়ে আলোচনা করবেন।