
আইনেট প্রতিনিধিঃ আসন্ন ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ (TTAADC) নির্বাচনে ১১ নম্বর তেলিয়ামুড়া মহারানীপুর কেন্দ্র থেকে আই.পি.এফ.টি মনোনীত প্রার্থী ধনঞ্জয় রিয়াং মঙ্গলবার দুপুর ১২'টায় আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়নপত্র জমা দিলেন। মনোনয়ন জমা দেওয়ার আগে সুবিশাল মিছিলের আয়োজন করা হয়। প্রার্থী ধনঞ্জয় রিয়াংয়ের নেতৃত্বে কর্মী-সমর্থকরা চাকমাঘাট ব্যারেজ সংলগ্ন এলাকা থেকে মিছিল করে মহকুমা শাসকের দপ্তরে পৌঁছান। পরে মহকুমা শাসক অপূর্ব কৃষ্ণ চক্রবর্তী-র হাতে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র তুলে দেন ধনঞ্জয় রিয়াং। এ সময় দলীয় নেতৃত্ব ও কর্মীরা উপস্থিত ছিলেন। মনোনয়ন দাখিল'কে ঘিরে কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। তাঁরা প্রার্থীর জয়ের ব্যাপারে আশাবাদ ব্যাক্ত করেন এবং স্লোগানে মুখরিত করেন শহর। এই মনোনয়ন দাখিলের মধ্য দিয়ে মহারানীপুর কেন্দ্রে নির্বাচনী লড়াই আনুষ্ঠানিকভাবে শুরু হলো। আই.পি.এফ.টি’র কর্মী-সমর্থকদের কাছে। যদিও এটি শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং জয়ের প্রত্যাশায় এক নতুন অধ্যায়ের সূচনা।