
আইনেট প্রতিনিধিঃ অন্যান্য বছরের মতো এবারো চৈত্র সেল এর আয়োজন গ্রহণ করেছে আগরতলা পৌরনিগম কর্তৃপক্ষ ।চৈত্র সেলের টোকেন পেতে রবিবার দুপুর থেকেই আগরতলা পৌর নিগমের কার্যালয়ের সামনে ক্ষুদ্র ব্যবসায়ীদের ভিড় জমে। দুই রাত দুই দিন লাইনে দাঁড়িয়ে অনেকেই টোকেন পান ।আবার বড় একটা অংশের নারী পুরুষরা টোকেন পাননি । এদিন এই টোকেন বিলি প্রক্রিয়া প্রত্যক্ষ করতে এসে আগরতলা পৌর নিগমের কার্যালয়ে সামনে মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার জানান ,প্রতি বছরই গরিব ক্ষুদ্র ব্যবসায়ীরা সারা বছর ধরে চৈত্র সেল এর অপেক্ষায় থাকেন । আগে তাদের কাছ থেকে ফিস আদায় করা হতো ।বিজেপি পরিচালিত আগরতলা পৌরনিগম বিনামূল্যেই টোকেন বিলির ব্যবস্থা গ্রহণ করে চলছে।ক্ষুদ্র ব্যবসায়ীদের বসা,বিদ্যুৎ ও পানীয় জলের ব্যবস্হাও করা হচ্ছে।তিনি জানান টোকেন পেতে ভিড় একটা ভালো লক্ষণ ।এ বছর শকুন্তলা রোডের পরিবর্তে রাজধানীর শিশু উদ্যানে চৈত্র সেলের আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।