
আইনেট প্রতিনিধিঃ আবারো আগরতলা রেলওয়ে স্টেশনের জিয়ার পি এস থানার পুলিশের হাতে পিস্তল ও দুই রাউন্ড তাজা গুলি সহ এক যুবক আটক। জানা গেছে অন্যান্য দিনের মতো মঙ্গলবার সকালে আগরতলা জিআর পি এস থানার পুলিশ স্টেশনে রুটিন তল্লাশি চালাচ্ছিল ঠিক সেই সময় সন্দেহভাজন এক যুবককে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি পিস্তল, দুইটি ম্যাগাজিন এবং দুটি তাজা গুলি উদ্ধার করে। সঙ্গে সঙ্গেই পুলিশ তাকে আটক করে জিআরপিএস থানায় নিয়ে এসে জোর জিজ্ঞাসাবাদ শুরু করে। পুলিশের জিজ্ঞাসা বাদে শেষ স্বীকার করেছে তার নাম সুব্রত দত্ত বাড়ি মধুপুর থানা এলাকায়। সে পিস্তলটি বিহার থেকে রেলে আগরতলায় এসেছে এবং সেখান থেকে মধুপুরে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার কথা ছিল। পরে আগরতলা জিয়ার পি এস থানার ওসি রাজু ভৌমিক বিষয়টি জিআরপিএস এর উচ্চপদস্থ আধিকারিকদের জানায়। খবর দেওয়া হয় ফরেনসিক টিমকে, খবর বিএফ টিম ঘটনাস্থলের ছুটে এসে তদন্ত শুরু করে। জিয়ার পি এস থানার ওসি জানিয়েছেন ধৃত সুব্রত দত্তকে বুধবার পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করবে।