
আইনেট প্রতিনিধিঃ এডিসি'র ২৮ টি নির্বাচনী কেন্দ্রের জন্য এককভাবে প্রার্থী ঘোষণা করল বিজেপি। মঙ্গলবার সকালে বিজেপি রাজ্য দপ্তরে সাংবাদিক সম্মেলন করে দলের প্রার্থী তালিকা ঘোষণা করেন প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ,অর্থমন্ত্রী প্রনজিত সিংহ রায় ,মন্ত্রী টিংকু রায় সহ অন্যান্যরা ।সাংবাদিক সম্মেলনে প্রার্থী তালিকা ঘোষণা করেন প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য। প্রার্থী তালিকা ঘোষণা করে রাজ্য বিজেপি সভাপতি জানান ,মঙ্গলবার এবং বুধবার মনোনীত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করবেন। সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা জানান ,স্বচ্ছতা বজায় রেখে সরকার কাজ করে চলছে ।স্বচ্ছতার জন্যই মানুষ বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর আস্থা রেখে চলছেন। এই বিশ্বাসে ভিত্তি করেই আমরা মানুষের কাছে যাচ্ছি। মুখ্যমন্ত্রী আরও বলেন,সার্বিক উন্নয়ন এবং সুষ্ঠু আইনশৃঙ্খলা পরিস্থিতিই মানুষের উপর একটা আস্থা তৈরি করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উত্তর পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদীদের মূল স্রোতে ফিরিয়ে এনে স্থায়ী শান্তির ব্যবস্থা করে দিয়েছেন ।মানুষ শান্তি চায়। রাজ্য সরকারও রাজ্যে শান্তির বাতাবরণ সৃষ্টিতে সক্ষম হয়েছে ।মুখ্যমন্ত্রী বলেন এই কারণেই বিজেপির প্রতি মানুষের আগ্রহ এবং সমর্থন বেড়েছে। মুখ্যমন্ত্রী জানান, আমরা চাই এডিসিতে একটা স্বচ্ছ এবং সুস্হ্য প্রশাসন গড়ে উঠুক।