
আইনেট প্রতিনিধিঃ শান্তির বাজার দেশবন্ধুক্লাব সর্বদা নানান সামাজিক কর্মসূচী করে থাকেন। ক্লাবের সম্পাদক প্রবীর বরন দাস সর্বদা লোকজনের সুখে দুঃখে সকলের পাশে থাকেন। শান্তির বাজার এলাকার লোকজনেরা কোনোপ্রকার অসুবিধার সন্মুখিন হলে দেশবন্ধু ক্লাব সাহায্যেরহাত বারিয়েদেন। করুনা মহামারি সময় দেশবন্ধু ক্লাবের সকল সদস্যরা লোকজনদের সার্বিক সাহায্যের হাতবারিয়েদিয়ে নজীর সৃষ্টিকরেছে। গরীব অংশের লোকজনদের কন্যাদানে ও সামাজিক অনুষ্ঠানে এই ক্লাব সার্বিক সহযোগীতার হাতবারিয়েদেন। কোনো লোকজন অসুস্থ হলে এই ক্লাবের সদস্যরা সক্রীয় ভূমিকা পালন করেন। সামাজিক কর্মসূচীর পাশাপাশি এই ক্লাবের উদ্দ্যোগে প্রতিবছর বাসন্তী পূজাকরাহয়। এইবছর বাসন্তী পূজা ৬২ বছরে পদার্পন করেছে। মঙ্গলবার রাতে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে দেশবন্ধুক্লাব আয়োজিত বাসন্তী পূজার শুভসূচনাকরাহয়। ফিতাকেটে পূজাপেন্ডেল সকলেরজন্য উন্মুক্ত করেদিলেন বগাফা ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান কৃষ্ণা রিয়াং। উদ্ভোধকের পাশাপাশি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সম্পাদক প্রবীর বরন দাস, সহ সম্পাদক দেবাশীষ ভৌমিক সহ অন্যান্যরা। উদ্ভোধনী অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যমের সন্মুখিন হয়ে ক্লাবের সম্পাদক প্রবীর বরন দাস জানান এইবছর পূজার বাজেট ১২ লক্ষটাকা রাখাহয়েছে। পূজাকে কেন্দ্রকরে নানান সামাজিক কর্মসূচী হাতেনেওয়াহয়েছে। পূজার অষ্টমীর দিন পূষ্পান্নের ব্যাবস্থাকরাহয়েছে। দশমীর দিন ঝাড়খন্ড ও পুরুলিয়া থেকে শিল্পীদের এনে কার্নিভাল অনুষ্ঠীত করাহবে। দেশবন্ধু ক্লাব আয়োজিত বাসন্তী পূজাকে কেন্দ্রকরে শান্তির বাজার মহকুমাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্যকরাযায়।