
আইনেট প্রতিনিধিঃ বিশাল মিছিল করে দশ কুলাই চাম্পাহাওর কেন্দ্রের বিজেপি প্রার্থী বিমল দেববর্মা মনোনয়নপত্র দাখিল করলেন। বুধবার বেলা একটাই আমবাসা স্থিত বিজেপি জেলা কার্যালয় থেকে সুসজ্জিত বিশাল মিছিল নিয়ে প্রার্থী সহ কার্যকর্তারা আমবাসা শহরের বিভিন্ন পথ অতিক্রম করে মনোনয়নপত্র দাখিল করতে আমবাসা মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসারের দপ্তরে যায়। মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এছাড়ো উপস্থিত ছিলেন বিদায়িকা স্বপ্না দাস পাল, বিধায়ক মনোজ কান্তি দেব সহ জেলা ও মন্ডল স্তরের নেতৃত্ব গন। প্রার্থীকে নিয়ে নেতৃত্ব গন মনোনয়নপত্র দাখিল করতে যায়। প্রার্থী বিমল দেববর্মা সহ পাঁচজনের এক প্রতিনিধি দল রিটার্নিং অফিসারের দপ্তরে গিয়ে প্রার্থী নিজ মনোনয়নপত্র রিটার্নিং অফিসারের হাতে তুলে দেয়। মনোনয়নপত্র দাখিলের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রার্থী বিমল দেববর্মা বলেন উনার জয় নিয়ে একশো শতাংশ আশাবাদী।