img


: উন্নয়নমূলক কাজে সম্মিলিত গতি থাকতে হবে, পশ্চিম জেলা পরিষদের প্রতিনিধি ও আধিকারিকদের বার্তা সাংসদ রাজীব ভট্টাচার্যের :


আইনেট  প্রতিনিধিঃ    বৃহস্পতিবার রাজ্য অতিথিশালায় পশ্চিম ত্রিপুরি জেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এই সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের রাজ্যসভার সংসদ রাজিব ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল ,জেলা পরিষদের নির্বাচিত প্রতিনিধি এবং আধিকারিক বৈঠকে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের গত এক বছরের বিভিন্ন প্রকল্পের কাজ গুলির বিস্তারিত তুলে ধরেন ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল ।জেলা সমাধিপতির প্রতিবেদনের উপর নির্বাচিত জনপ্রতিনিধিরা আলোচনা করেন ।    এদিন এই বৈঠকে উপস্থিত থেকে রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের কাজকর্ম নিয়ে সন্তোষ প্রকাশ করেন।      তিনি জানান ,নির্বাচিত জনপ্রতিনিধি এবং আধিকারিক সকলকেই সমাজ ,রাজ্য এবং রাষ্ট্রকে নিজের মনে করে সম্মিলিতভাবে কাজ করতে হবে ।সময়ের কাজ সময়ের মধ্যে শেষ করে জনগণের কাছে পরিষেবা পৌঁছে দিতে হবে ।সাংসদ আরো বলেন, কাজের কোন শেষ নেন। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটানা ৮৯৩১ দিন কাজ করে এক নজির স্থাপন করেছেন। অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করার জন্য উপস্থিত সকলের প্রতি বার্তা দেন সাংসদ রাজীব ভট্টাচার্য।