img


পথ অবরোধের পর অভিযুক্তদের বাড়িতে অগ্নিসংযোগ,


আইনেট  প্রতিনিধিঃ   ২১ মার্চ মঙ্গলকালি এলাকায় ঘটে যাওয়া একটি অপ্রীতিকর ঘটনার জেরে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। ঘটনার পর কয়েকদিন কেটে গেলেও অভিযুক্তদের গ্রেপ্তার না হওয়ায় আজ ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় বাসিন্দারা। এরই প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে এলাকায় পথ অবরোধ কর্মসূচি শুরু হয়।    স্থানীয় সূত্রে জানা গেছে, অবরোধের ফলে কিছু সময়ের জন্য যান চলাচল সম্পূর্ণ ব্যাহত হয়ে পড়ে এবং সাধারণ মানুষের ভোগান্তি চরমে ওঠেপরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে উত্তেজিত জনতার একাংশ অভিযুক্তদের বাড়িতে হামলা চালায় এবং সেখানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।আগুন দ্রুত ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধর্মনগর দমকল বাহিনীর দুটি ইঞ্জিন। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় বলে জানা গেছে।এদিকে, ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী এলাকায় মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার করার জন্য তৎপরতা চালানো হচ্ছে।