
আইনেট প্রতিনিধিঃ বিশালগড়ে একাধিক গুলি কাণ্ডের ঘটনায় পুলিশকে খেলনার পুতুলের সাথে তুলনা করে বিশালগড় এসডিপিও অফিসের সামনে খোলা স্মারকলিপি লাগিয়ে বিক্ষোভ সিপিআইএমের। বৃহস্পতিবার সকাল ৯ টা নাগাদ বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিকের অফিসের সামনে আরেকটা প্রশাসনকে পুতুল বানিয়ে চেয়ারে বসিয়ে ভিক্ষোক করতে থাকেন সিপিআইএম বিশালগড় মহকুমা কমিটির সম্পাদক পার্থপ্রতিমা মজুমদারের নেতৃত্বে কর্মী সমর্থকরা। তারা দাবি করেন সারা রাজ্যে তুলনায় সন্ত্রাসের দিক দিয়ে এক নাম্বারে রয়েছে বিশালগড় মহকুমা।