img


প্রজ্ঞা ভবনে জাতীয় শিশু সুরক্ষা অধিকার কমিশন আয়োজিত এক কর্মশালা


আইনেট  প্রতিনিধিঃ    শিক্ষা ,নিরাপত্তা এবং সুরক্ষার অভাব যেন শিশু মনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে না পারে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। কারণ এগুলি শিশুদের সার্বিক বিকাশে বাধা সৃষ্টি করে। বৃহস্পতিবার প্রজ্ঞা ভবনে জাতীয় শিশু সুরক্ষা অধিকার কমিশন আয়োজিত এক কর্মশালায় রাজ্যের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আধিকারিকরা এই কথা জানান ।    কর্মশালায় রাজ্যের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আধিকারিকদের বক্তব্য থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে আধিকারিকরা  বলেছেন ,আজকের শিশুরাই দেশের আগামী দিনের ভবিষ্যৎ ।দেশের ভবিষ্যৎ অর্থনীতির ভিত্তিও তারাই ।তাই প্রকৃত শিক্ষা শিশুদের কাছে তুলে ধরতে হবে ।এই ক্ষেত্রে অঙ্গনওয়াড়ি কর্মী থেকে শুরু করে প্রাথমিক স্তরের শিক্ষক শিক্ষিকাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে বলে মনে করেন আধিকারিকরা। আধিকারিকিকা বলেন, শিশুদের সমস্যার মূল বিষয় গুলি হল নিরাপত্তা ,শিক্ষা এবং নির্যাতন থেকে সুরক্ষার অভাব ।শিশুদের শিক্ষাদানের ক্ষেত্রে এই বিষয়গুলির উপর যত্নবান হওয়া উচিত বলে মনে করেন আধিকারিকরা। তারা আরো বলেন ,গোটা বিশ্বেই লক্ষ লক্ষ শিশু শারীরিক, মানসিক বা যৌন নির্যাতন, বাল্যবিবাহ এবং শিশু শ্রমের শিকার হয়। নিরাপত্তা ,শিক্ষা এবং নির্যাতন থেকে সুরক্ষার অভাব এর মূল কারণ।    এদিনের এই কর্মশালায় প্রাক-প্রাথমিক এবং প্রাথমিক স্তরের আধিকারিকদের পাশাপাশি রাজ্য পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন ।পুলিশ আধিকারিকদের মধ্যে ছিলেন রাজ্য পুলিশের ডিআইজি সঞ্জয় রায়। এছাড়া রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশনের সদস্যা চামেলী সাহা সহ অন্যান্যরাও কর্মশালায় উপস্থিত ছিলেন।