img


চুরি যাওয়া বাইক সহ বাইক চোরকে ধরল পূর্ব থানার পুলিশ


আইনেট  প্রতিনিধিঃ     গত ২২ মার্চ গভীর রাতে রাজধানীর বোধজং নগর গার্লস স্কুল সংলগ্ন বিক্রম দেববর্মার বাড়ি থেকে একটি বাইক চুরি হয়।   অভিযোগ হাতে পেয়ে পূর্ব থানার পুলিশ এর তদন্ত শুরু করে। বৃহস্পতিবার পূর্ব থানার পুলিশ গোপন সংবাদে জানতে পারে চুরি যাওয়া বাইকটিকে মধুপুর কোনাবন সীমান্ত এলাকায় দেখা গেছে। সেই মতো পূর্ব থানার পুলিশ মধুপুর থানার পুলিশের সহযোগিতায় বৃহস্পতিবারই কোনাবনের সীমান্ত সংলগ্ন এলাকা থেকে চুরি যাওয়া বাইকটি উদ্ধার করে ।   পাশাপাশি বাইক চুরির সাথে যুক্ত যুবকেরও সন্ধান পায় পুলিশ ।        তার নাম বিশাল দাস ,বাড়ি বিশালগড় থানাধীন মুড়াবাড়ি এলাকায়। বৃহস্পতিবার রাতেই পূর্ব থানার পুলিশ অভিযুক্ত বাইক চোর বিশাল দাস কে তার বাড়ি থেকে গ্রেফতার করে ।শুক্রবার পূর্ব থানার ওসি সুব্রত দেবনাথ এই সংবাদ জানান।   এদিন পূর্ব থানার ওসি আরো জানান ,ধৃত অভিযুক্ত বিশাল দাস কে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে শুক্রবার আদালতে সোপর্দ  করা হবে ।