img


হোটেল কর্মীর মৃত্যু ঘিরে রহস্য


আইনেট  প্রতিনিধিঃ     এক ব্যক্তি মৃতদেহ উদ্ধার ঘিরে ক্রমশই রহস্য বাড়ছে মৃত ব্যক্তির নাম পীযুষ ঘোষ। বাড়ি খয়েরপুরের বণিক্য চৌমুহনী এলাকায়। জানা গেছে মৃত পীযুষ ঘোষ রাজধানীর চন্দ্রপুর এলাকার একটি রেস্টুরেন্টে কাজ করতেন। বৃহস্পতিবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে ছিলেন তিনি ।কিন্তু রাতে বাড়ি ফেরেননি ।মাঝেমধ্যেই রেস্টুরেন্টে থেকে কাজ করতেন তিনি।তবে বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে তাকে একাধিকবার ফোন করা হলেও কোনো উত্তর পাওয়া যাচ্ছিল না ।শুক্রবার সকালে স্থানীয় এক লোকের মাধ্যমে তার স্ত্রী দুর্ঘটনার খবর পান ।সাথে সাথে তিনি জিবি হাসপাতালে ছুটে এসে স্বামীকে মৃত অবস্থায় দেখতে পেয়ে কান্নায় ভেঙে পড়েন ।   ঘটনাটি খুন না নিছক দুর্ঘটনা তা নিয়ে ধন্ধে রয়েছে পুলিশ ।বোধজং নগর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।এই ঘটনায় খয়েরপুরের বণিক্য চৌমুহনী এলাকায় শোকের ছায়া নেমে আসে।