img


বিলোনিয়া পৌর পরিষদের অভিযান


আইনেট  প্রতিনিধিঃ    বিলোনিয়া পৌর পরিষদ রাস্তার ফুটপাত দখল করে ঘর নির্মাণ সামগ্রী রাখা এবং অবৈধভাবে বাড়ি থেকে রাস্তা পর্যন্ত নির্মাণ করা রেম ভাঙার অভিযান চালিয়েছে। এই অভিযানে আর্থিক জরিমানা করা হয়েছে এবং যাদের দীর্ঘবছর ধরে সম্পদ কর পরিশোধ করেনি তাদেরকে দুই দিনের মধ্যে বকেয়া পরিশোধ করার নির্দেশ দেওয়া হয়েছে। পৌর পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক সনদ দেওয়ান জানিয়েছেন, মাইকিং ও নোটিশ দেওয়ার পরেও কেউ কর্ণপাত করেনি, তাই অভিযানে নামতে হয়েছে। পাশাপাশি এই অভিযান জারি থাকবে।    তিনি আরও বলেছেন, আর্থিক জরিমানা করার পরেও কেউ যদি রাস্তার মধ্যে নির্মাণ সামগ্রী রাখে তাহলে সর্বোচ্চ আর্থিক জরিমানা 8 থেকে 10 হাজার হবে।দীর্ঘদিন যাবত যাদের সম্পদ করের বকেয়া রয়েছে তারা যদি সম্পদ কর পরিশোধ না করে তাহলে, বিলোনিয়া পৌর পরিষদ আইনি পথে যাবে এবং বিদ্যুতের লাইন ছিন্ন করা থেকে শুরু করে দোকান ঘর বাড়িঘর সিল হয়ে যেতে পারে। এই অভিযানে বিলোনিয়া পুরো পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক সনদ দেওয়ান ছাড়াও ছিলেন পুরো পরিষদের ভাইস চেয়ারম্যান শিখা নাথ, কাউন্সিলর রিনা দাস, পুরো পরিষদের বাস্তুকার সহ অন্যান্য কর্মীরা।