
আইনেট প্রতিনিধিঃ মধ্য প্রাচ্যের যুদ্ধের আবহে বিশ্বজুড়েই জ্বালানি সংকট দেখা দেওয়া নিয়ে বিভিন্ন মহলেই কানাঘুষা চলছে। যদিও কেন্দ্র এবং রাজ্য সরকার সংশ্লিষ্ট বিষয়ে এখন পর্যন্ত জ্বালানি তেলের সংকট জনিত কোন বিজ্ঞপ্তি প্রচার করেনি ।পাশাপাশি বিভিন্ন মহল থেকেই প্রচার চলছে ,দেশে এনার্জি লকডাউন হবে । আর এই পরিস্থিতিকে মাথায় রেখে জ্বালানি তেলের মজুদ রাখার প্রবণতা চলছে। শুক্রবার রাজধানীর গণরাজ চৌমুহনীস্হিত জ্যোৎস্না পেট্রোলিয়াম এজেন্সি থেকে একটি লোক ড্রামে করে পেট্রোল নিয়ে যায় ।বিষয়টি নিয়ে জনসাধারণ প্রশাসনের কাছে অভিযোগ জানান ।এই অভিযোগের পরিপ্রেক্ষিতে শনিবার সকালে প্রশাসনের একটি যৌথ দল জ্যোৎস্না পেট্রোলিয়াম এজেন্সিতে যায় ।প্রাথমিকভাবে প্রশাসনের দলটি অভিযোগের সত্যতা খুঁজে পায় ।ফলে সংশ্লিষ্ট এজেন্সিকে শোকজ করে প্রশাসন ।শুধু শোকজই নয়, আগামী কিছুদিনের জন্য এই পেট্রোল পাম্পটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় প্রশাসন। এদিন এক প্রশাসনিক আধিকারিক এই সংবাদ জানিয়েছেন।