
আইনেট প্রতিনিধিঃ সরকারি চিকিৎসালয়কে মন্দির এবং কিৎসকদের জীবন্ত ভগবান হিসেবেই মনে করে জনগণ ।তাই অসুবিধা হলেই তারা সরকারি হাসপাতালে চিকিৎসকের কাছে ছুটে যান। কিন্তু চিকিৎসক রাই যখন রোগীদের তুচ্ছ তাচ্ছিল্য মনে করেন তখন তারা ব্যথিত হন ।এমন একটি ঘটনা ঘটলো শনিবার রাজধানীর দ্বিতীয় রেফারেল হাসপাতাল আইজিএম হাসপাতালে ।এদিন সর্দি-কাশি জ্বর নিয়ে হাসপাতালের বহির্বিভাগের চিকিৎসকের শরণাপন্ন হতে বাচ্চাকে নিয়ে এসেছিলেন এক মা ।তিনি কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে হাসপাতালের ২৯ নম্বর ওয়ার্ডে যান ।সেখানে ছিলেন চিকিৎসক দেবেশ দেববর্মা ও আরো এক মহিলা চিকিৎসক ।অভিযোগ ,চিকিৎসক দেবেশ দেববর্মা তাদের সাথে অত্যন্ত খারাপ ব্যবহার করেন ।এদিন চিকিৎসক দেবেশ দেববর্মার ব্যবহারে ব্যথিত এই মহিলা সাংবাদিকদের সামনে এই কথা তুলে ধরেন। রোগীর মায়ের সাথে চিকিৎসকের এই ধরনের দুর্ব্যবহারের তীব্র প্রতিবাদ জানান অপর এক মহিলা। তখন চিকিৎসক দেবেশ দেববর্মা তার সাথেও অত্যন্ত বাজে ব্যবহার করেন বলে অভিযোগ করেন তিনি। এই মহিলার আরো অভিযোগ, চিকিৎসক অত্যন্ত বাজে ভাষায় তার সাথে কথা বলেন।