img


শ্রদ্ধেয় কমল করের জীবনদ্বীপ নিভে যায়


আইনেট  প্রতিনিধিঃ    সি পি আই (এম )এর প্রবীণ বর্ষীয়াণ নেতা  অবিভক্ত কমলপুর বিভাগীয় কমিটির প্রাক্তন সম্পাদক ,রাজ্য কমিটির অন্যতম প্রাক্তন সদস্য ও ক্ষেতমজুর আন্দোলনের নেতা শ্রদ্ধেয় কমল করের জীবনদ্বীপ নিভে যায় আজ ভোর সাড়ে চারটায় । মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি ছাত্র জীবন থেকে রাজনৈতিক কর্মকান্ডে যুক্ত ছিলেন ।কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।   তিনি রাজনৈতিক কর্মকান্ডের সঙ্গে বিভিন্ন ধরণের সামাজিক কাজে যুক্ত ছিলেন। কমিউনিস্ট পার্টির একজন নেতা হিসাবে অত্যন্ত সহজ সরল জীবন যাত্রা নির্বাহ করার পাশাপাশি অত্যন্ত সাহসী,দৃঢ় এবং বিরামহীন দায়িত্ববোধের এক উজ্জ্বল নজীর রেখেছেন।  সি পি আই (এম) কমলপুর মহকুমা কমিটি এই প্রবীণ নেতার মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জ্ঞাপন করছে। শনিবার দুপুরে উনার মরদেহ নিয়ে এক শোকমিছিল কমলপুর     সি পি আই (এম )কার্যালয় থেকে শুরু হয়ে শহর পরিক্রমা করে আবার কার্যালয় প্রাঙ্গনে এসে সমাপ্ত হয়। প্রয়াতের উদ্দেশ্যে শ্রদ্ধা জানান স্থানীয় নেতৃত্ব সহ রাজ্য নেতৃত্ব।    উনার স্ত্রী আগেই বিয়োগ হয়েছে। মৃত্যুকালে তিনি এক পুত্র ও দুই বিবাহিত কন্যা রেখে গেছেন।