
আইনেট প্রতিনিধিঃ মঙ্গলবার মহাবীর জয়ন্তী সারা দেশের সাথে রাজ্যও এদিন যথাযথভাবে মহাবীর জয়ন্তী পালন করা হয় ।এই উপলক্ষে মূল ধর্মীয় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় রাজধানীর প্যালেস কম্পাউন্ড স্থিত মহাবীর রিলিজিয়াস ট্রাস্টে ।এদিন সকাল থেকেই এখানে জৈন ধর্মের ধর্মাবলম্বীরা সমবেত হন ।তারা জৈন ধর্মের ২৪ তম তথা শেষ তীর্থঙ্কর ভগবান মহাবীরের আরাধনায় ব্রতী হন ।এদিন মহাবীর রিলিজিয়াস ট্রাস্টের আগরতলা শাখার চেয়ারম্যান তরুণ কুমার জৈন জানান ,এই দিন তারা বাড়িঘর এবং মন্দিরে ভজন কীর্তন এবং মহাবীরের জীবন দর্শন নিয়ে চর্চা করে থাকেন ।নব প্রজন্ম কে জৈন ধর্মের শেষ তীর্থঙ্করের জীবন দর্শনকে পাথেয় করে চলার উপদেশ দেন ।তিনি আরো জানান ,এবছর ২৬২৫ তম মহাবীর জয়ন্তী পালিত হচ্ছে।