
আইনেট প্রতিনিধিঃ আগামী ১২ এপ্রিল এডিসি ভোট। নির্বাচনকে সামনে রেখে সবকটি রাজনৈতিক দলের প্রচার জোড় কদমে শুরু হয়ে গেছে ।বাড়ি বাড়ি ভোট প্রচার ,উঠানসভা, ঘড়োয়া সভা এবং জনসভা এই প্রক্রিয়ার মাধ্যমে প্রচার চালিয়েছে শাসক দল বিজেপিও ।এর পাশাপাশি গাড়িযোগে নির্বাচনী এলাকাগুলিতে প্রচার শুরু করেছে বিজেপি । এই লক্ষ্যে বুধবার প্রচার গাড়ির সূচনা করা হয় ।দলের রাজ্য দপ্তরের সামনে পতাকা নেড়ে এই প্রচার গাড়ির সূচনা করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ।উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য ,বিজেপি দলের এডিসি নির্বাচনের ইনচার্জ তথা মন্ত্রী টিংকু রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ ।প্রচার গাড়ির সূচনা করে মুখ্যমন্ত্রী জানান ,জনজাতিদের উন্নয়নের জন্য সরকার কি কি কাজ করেছে সেই সব বিষয়গুলি এই গাড়িগুলিতে প্রচারের মাধ্যমে তুলে ধরা হবে ।বিজেপির প্রচার কৌশলের একটি অন্যতম অংশ হলো এই প্রচার গাড়ি। বিজেপি দলের এই প্রচার গাড়িগুলি বুধবার থেকে এডিসির ২৮ টি নির্বাচনী কেন্দ্রে ঘুরে ঘুরে প্রচার করবে ।জনজাতিদের আঞ্চলিক গান ,সংলাপ এবং বক্তব্যের মাধ্যমে এই গাড়িগুলি দিয়ে সরকারের উন্নয়নমূলক কাজকর্মের প্রচার করা হবে।