img


প্রাক্তন বিধায়ক দিলীপ সরকারের সপ্তম মৃত্যুবার্ষিকী উদযাপিত


আইনেট  প্রতিনিধিঃ    বাধারঘাট বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক দিলীপ সরকারের সপ্তম মৃত্যুবার্ষিকী উদযাপিত ।এই উপলক্ষে বুধবার প্রয়াত বিধায়কের বাসভবনের সামনে এক স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় ।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী টিংকু রায়, মেয়র দীপক মজুমদার, স্থানীয় বিধায়িকা মিনা রানী সরকার সহ অন্যান্যরা। এদিন উপস্থিত নেতৃবৃন্দ এবং কর্মী সমর্থকরা প্রয়াত বিধায়কের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন ।এই অনুষ্ঠানে মন্ত্রী টিঙ্কু রায় বলেন ,আমাদের প্রত্যেককে প্রয়াত বিধায়ক দিলীপ সরকারের মত করে নিজেদের তৈরি করতে হবে। মানুষের ভাবনায় এবং ভালোবাসায় উনার যে ভূমিকা রয়েছে ,যে দায়িত্ববোধ রয়েছে ,আমরা যদি এর কিঞ্চিত পরিমাণ নিজেদের মধ্যে ধারণ করতে পারি, তবেই উনার স্মৃতিচারণ করা সার্থক হবে।   এই স্মরণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয় র অকপটে স্বীকার করে বলেন, প্রয়াত বিধায়কের কাছ থেকে তিনি অনেক কিছু শিখেছেন ।কিভাবে মানুষের পাশে থাকতে হয়, কিভাবে ছোট আঙিনায় থেকেও বড় কাজ করা যায় এই বিষয়গুলি তিনি শিখেছেন ।মেয়র আরো বলেন ,প্রয়াত বিধায়কের জনসমর্থন ,জনপ্রিয়তা কর্মীদের সাথে যোগাযোগ রক্ষা -এই সমস্ত গুণের কারণেই তার বাড়িতে অনেক বড় বড় নেতৃবৃন্দের আগমন ঘটতো ।প্রয়াত বিধায়ককে দলের একটা সম্পদ বলে আখ্যায়িত করেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার।