img


সিমনা- তমাকারী নির্বাচনী কেন্দ্রের মমেঘলিবন্দ ভিলেজের বস্তিতে বাড়ি বাড়ি ভোট প্রচারে যান বিজেপি প্রার্থী ইন্দ্রজিৎ দেববর্মা


আইনেট  প্রতিনিধিঃ     আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে এডিসির শিক্ষা দপ্তরের ই এম রবীন্দ্র দেববর্মাকে সাংগঠনিক দৃঢ়তায় জবাব দিচ্ছেন ১৩ নং সিমনা তমাকারী কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা লড়াকু যুবনেতা ইন্দ্রজিৎ দেববর্মা। প্রার্থী হিসেবে মনোনীত হওয়ার আগে থেকেই তিনি প্রচার শুরু করে দিয়েছেন। বর্তমানে বাড়ি বাড়ি ভোট প্রচারের কাজ প্রায় শেষ করে ফেলেছেন তিনি ।বুধবার ১৩ নং সিমনা- তমাকারী নির্বাচনী কেন্দ্রের মমেঘলিবন্দ ভিলেজের বস্তিতে বাড়ি বাড়ি ভোট প্রচারে যান বিজেপি প্রার্থী ইন্দ্রজিৎ দেববর্মা ।প্রার্থীর সাথে ছিলেন প্রদেশ বিজেপি সম্পাদক রতন ঘোষ, বিজেপির সদর গ্রামীন জেলা কমিটির সভাপতি গৌরাঙ্গ ভৌমিক সহ অন্যান্য নেতৃবৃন্দ ।এদিন ভোট প্রচারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি প্রার্থী ইন্দ্রজিৎ দেববর্মা জানান, প্রচারে বেড়িয়ে জনগণের ব্যাপক সাড়া তিনি পাচ্ছেন। মানুষ তার কাছে অভাব অভিযোগগুলি তুলে ধরছেন। তিনি জানান, সিমনা তমাকারী নির্বাচনী কেন্দ্রের যাতায়াত ব্যবস্থা খুবই ভঙ্গুর ।এডিসি প্রশাসনের চরম খামখেয়ালী প্রণয় রাস্তাঘাট ভঙ্গুর দশায় পরিণত হয়েছে ।প্রচারে এলাকাবাসী তার কাছে অভিযোগ করেছেন, ইএম তথা এই কেন্দ্রের তিপ্রা মথা প্রার্থী রবীন্দ্র দেববর্মা এলাকার উন্নয়ন নিয়ে কোন খোঁজখবর নেন না ।কোন কোন এলাকায় ভোটের সময়েই গিয়েছিলেন ।এরপর আর ইএমের দেখা নেই ।কোন কোন রাস্তাঘাটে পিলারের উপর দিয়ে গ্রামবাসীদের যাতায়াত করতে হয় ।বিজেপি প্রার্থী জানান ,গ্রামবাসীরা বঞ্চনার হাত থেকে মুক্তি পেতে ১২ এপ্রিলের জন্য মুখিয়ে রয়েছেন।