img


বিজেপি মনোনীত প্রার্থী ভূমিকা নন্দ রিয়াং-এর সমর্থনে চলছে জোড় নির্বাচনী প্রচার


আইনেট  প্রতিনিধিঃ    ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ নির্বাচন যতই এগিয়ে আসছে ততই রাজনৈতিক দলগুলির কর্মসূচি বৃদ্ধি পাচ্ছে।  জনসম্পর্ক অভিযান থেকে শুরু করে উঠানসভা বাজার সভা প্রতিদিন করে চলছে রাজনৈতিক দলগুলি। ৮ গঙ্গানগর গন্ডাছড়া নির্বাচনী কেন্দ্রর বিজেপি মনোনীত প্রার্থী ভূমিকা নন্দ রিয়াং-এর সমর্থনে চলছে জোড় নির্বাচনী প্রচার। সুপ্রভাত এই নির্বাচনী কেন্দ্রের ৬০- কার্ড এলাকায় জনসম্পর্ক অভিযান সংঘটিত করে বিজেপি দল। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি ধলাই জেলা কমিটির সাধারণ সম্পাদক গোপাল সূত্রধর, জেলা কমিটির সহ-সভাপতি অনাদি সরকার, বিজেপি গন্ডাছড়া মন্ডল সভাপতি সহ অন্যান্য নেতৃত্ব। এদিন বিজেপি নেতৃত্ব এবং দলীয়কর্মী সমর্থকরা এলাকার প্রত্যেকটি বাড়িতে বাড়িতে গিয়ে প্রার্থী ভূমিকা নন্দ রিয়াং এর সমর্থনে ভোট চায়। পাশাপাশি কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নের তথ্য তুলে ধরেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা কমিটির সাধারণ সম্পাদক গোপাল সূত্রধর বলেন এবারের নির্বাচনে বিজেপি এককভাবে নির্বাচন লড়ছেন। তাদের মূল লক্ষ্য এডিসিতে বিজেপি সরকার গঠন করা। এবং জনজাতি এলাকাগুলির উন্নয়ন করা। তিনি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী চাইছেন এডিসি এলাকায় বিজেপি সরকার গঠন করে রাজ্যের জনজাতিদের সামগ্রিক দিক দিয়ে উন্নয়ন সাধন করা। সেই লক্ষ্যে ত্রিপল ইঞ্জিন সরকার গঠন করার জন্য জোরদার প্রস্তুতি চালিয়েছে বিজেপি দল।