img


রাজধানীর ৭৯ টিলা এলাকায় দীর্ঘ ৪০ বছর বাদে দখল মুক্ত হলো সরকারি রাস্তা ,খুশি এলাকাবাসী


আইনেট  প্রতিনিধিঃ    সারদা পল্লী এলাকায় মানুষের চলাচলের একটি সরু রাস্তা ছিল ।এই রাস্তা দিয়ে ছোট যানবাহন চলাচল করতে পারত ।বিশেষ করে জিবি হাসপাতাল থেকে ডনবস্কো হয়ে খয়েরপুর রোডে যখন জ্যাম লাগত তখন যান চালকরা সংশ্লিষ্ট রাস্তাটিকে সাবওয়ে হিসেবে ব্যবহার করতেন ।     কিন্তু গত ৪০ বছর ধরে সংশ্লিষ্ট রাস্তার কিছুটা অংশ জবরদখল করে রেখেছিলেন সারদা পল্লীর এক ব্যক্তি।  এর ফলে রাস্তাটি বন্ধ হয়ে পড়ে ।জবর দখলকারীকে হটিয়ে রাস্তাটি যান চলাচলের জন্য উপযুক্ত করার লক্ষ্যে বহু প্রচেষ্টা গ্রহণ করা হয় ।কিন্তু প্রত্যেকবারই স্থানীয়দের এই উদ্যোগ ব্যর্থ হওয়ার পর বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়     সম্প্রতি আদালত এই রাস্তার অংশ দখল মুক্ত করার জন্য আগরতলা পৌরনিগম এবং রাজ্য প্রশাসনকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয় ।সেই মতো শুক্রবার সংশ্লিষ্ট রাস্তাটি জবরদখল মুক্ত করা হয় ।এই অভিযানের সময় উপস্থিত ছিলেন আগরতলা পৌরনিগমের ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লতা নাথ সহ আগরতলা পৌরনিগম ও রাজ্য প্রশাসনের আধিকারিকরা । রাস্তা জবরদখলমুক্ত হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা ।এর জন্য স্থানীয়রা রাজ্য প্রশাসন এবং আগরতলা পৌরনিগম কর্তৃপক্ষকে অভিনন্দন জানান ।এদিন স্থানীয় এক এলাকাবাসী জানান ,দীর্ঘ ৪০ বছর ধরে এই রাস্তাটি বন্ধ ছিল। প্রশাসন উদ্যোগ গ্রহণ করায় পুনরায় রাস্তাটি চালু হতে যাচ্ছে ।এতে এলাকাবাসী খুশি বলে জানান তিনি।  জানা গেছে এক ব্যবসায়ী রাস্তার এক গণ্ডা তিন করা সাত ফুট পরিমাণ জায়গা নিজের দখলে এনে বাড়ি বানিয়ে ছিলেন ।