img


IPFT মনোনীত প্রার্থী ধনঞ্জয় রিয়াং-এর সমর্থনে একটি বিশাল বাইক র‍্যালি


আইনেট  প্রতিনিধিঃ     শুক্রবার ১১ নং মহারানীপুর তেলিয়ামুড়া কেন্দ্র জুড়ে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে ওঠে, যখন IPFT   মনোনীত প্রার্থী ধনঞ্জয় রিয়াং-এর সমর্থনে একটি বিশাল বাইক র‍্যালির আয়োজন করা হয়।  র‍্যালিটি চাকমাঘাট থেকে শুরু হয়ে মুঙ্গিয়াকামী ৪৩ মাইলসহ আশপাশের বিভিন্ন এলাকা পরিক্রমা করে পুনরায় চাকমা ঘাটে এসে শেষ হয়। পুরো পথজুড়ে কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস ও উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দলীয় পতাকা ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে সমগ্র এলাকা। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রার্থী ধনঞ্জয় রিয়াং ছাড়াও দলের অন্যতম নেতা সুনীল দেববর্মা এবং অন্যান্য স্থানীয় জনজাতি নেতৃত্ব। তাদের উপস্থিতি র‍্যালির গুরুত্ব আরও বাড়িয়ে তোলে। দলীয় সূত্রে জানা যায়, এই বাইক র‍্যালির মূল উদ্দেশ্য ছিল নির্বাচনী প্রচারকে তীব্রতর করা এবং সাধারণ মানুষের কাছে দলের বার্তা পৌঁছে দেওয়া। বিপুল সংখ্যক কর্মী-সমর্থকের অংশগ্রহণে র‍্যালিটি সফলভাবে সম্পন্ন হয় বলে দাবি দলের নেতৃত্বের।   এদিনের এই শক্তি প্রদর্শনকে আসন্ন নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা হিসেবেই দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।