img


১০ কুলাই চাম্পাহওর কেন্দ্রের বিজেপি প্রার্থী বিমল দেববর্মার সমর্থনে নির্বাচনী সমাবেশ মুখ্যমন্ত্রীর


আইনেট  প্রতিনিধিঃ   আসন্ন টি টি এডিসি নির্বাচনকে কেন্দ্র করে আজ রবিবার ১০ কুলাই চাম্পাহওর কেন্দ্রের বিজেপি প্রার্থী বিমল দেববর্মার সমর্থনে আমবাসা মহকুমার অন্তর্গত কাঠালবাড়ি ভিলেজের ফণিন্দ্র কিশোর পাড়া এসবি স্কুল মাঠে অনুষ্ঠিত হয় প্রকাশ্য নির্বাচনী সমাবেশ। এই নির্বাচনী সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনজাতি মোর্চার প্রদেশ সভাপতি পরিমল দেববর্মা, প্রাক্তন সংসদ রেবতি ত্রিপুরা, দলের ধলাই জেলা সভাপতি পতিরাম ত্রিপুরা আমবাসা মন্ডল সভাপতি অজয় অধিকারী জেলা কমিটির সাধারণ সম্পাদক গোপাল সূত্রধর সহ জেলা ও প্রদেশ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।  এই প্রকাশ্য সভায় জনজাতি অংশের মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন জনজাতিদের উন্নয়ন একমাত্র বিজেপি সরকারের শাসনকালেই হচ্ছে। অনেকে বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে তাদেরকে সতর্ক করেন মুখ্যমন্ত্রী। এদিন তিপ্রামথাকে এক হাত নেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন নির্বাচনকে কেন্দ্র করে ত্রিপুরা মোথা দল বিভিন্ন জায়গায় বিজেপি কর্মী সমর্থকদের উপর আক্রমণ করছে এবং পরিবেশকে অশান্ত করে তুলছে।  তিনি সকলের কাছে আবেদন রাখেন রাজ্যে শান্তির পরিবেশ বজায় রাখার জন্য ।  কেননা শান্তি ছাড়া কোনভাবেই উন্নয়ন সম্ভব নয়।