img


প্যাসেঞ্জার সেজে গাড়িতে উঠে ছিনতাই করল চালকের গলা থেকে সোনার হার


আইনেট  প্রতিনিধিঃ   এবার ছিনতাই এর ঘটনা ঘটলো আমতলী থানার অন্তর্গত সেকেরকোট নেতাজী সুভাষ কলোনী এলাকায়। জানা গেছে শনিবার বিকেলে একই থানা এলাকার মধুবন ঝরঝরিয়া এলাকার বাপন সরকার তার নিজের ব্যাটারি চালিত টমটম নিয়ে সেকেরকোট হয়ে কাঞ্চনমালা দিয়ে বাড়ি ফেরার জন্য যাচ্ছিল ঠিক সেই সময় সেকেরকোট চা বাগান সংলগ্ন থেকে এক অপরিচিত যুবককে তার গাড়িতে তুলে। যুবকটি কিছুদূর গিয়ে নেতাজি সুভাষ কলোনি এলাকায় গাড়ি থেকে নেমে পড়ে। যখন গাড়ির মালিক পাপন সরকার ওই যুবকটির কাছে গাড়ির ভাড়া দাবি করে তখন ওই যুবকটি তার সাথে তর্ক বিতর্ক শুরু করে, এক সময় নেতাজি সুভাষ কলোনি এলাকার দোকান ব্যবসায়ী মৃত সন্তোষ সরকারের ছেলে পিন্টু সরকার ওই যুবকটিকে সাহায্য করে এবং টমটম চালক পাপন সরকারের সাথে ঝগড়া শুরু করে। এক সময় পিন্টু সরকার এবং ওই অপরিচিত যুবকটি পাপন সরকারকে মারধর করতে থাকে। এক সময় পিন্টু এবং অপরিচিত যুবককে পাপন সরকারের গলায় থাকা তার মায়ের ০.৭৩০ গ্রাম এখন সোনার চেইন যার বাজার মূল্য ৭০ হাজার ৯০০ টাকা। এই স্বর্ণের চেইনটিকে তার গলা থেকে ছিনতাই করে নিয়ে যায়। রবিবার সকালে টমটম চালক পাপন সরকার অভিযুক্ত ছিনতাইকারীদের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ এনে লিখিত আকারে মামলা দায়ের করে। পুলিশ পাপন সরকারকে জানিয়েছে শীঘ্রই ঘটনাটি সুষ্ঠভাবে তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ঘটনায় পাপন সরকার তার ছিনতাই হওয়ার স্বর্ণের চেইন ফেরত সহ ছিনতাইকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছে পুলিশ প্রশাসনের কাছে।