img


এডিসি নির্বাচনের জন্য ২৯ দফা সংকল্প পত্র ঘোষণা করল প্রদেশ বিজেপি


  ত্রিপুরা প্রতিদিনঃ  আগামী ১২ এপ্রিল এডিসির সাধারণ নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে রবিবার সাংবাদিক সম্মেলন করে ২৯ দফার সংকল্প পত্র ঘোষণা করল প্রদেশ বিজেপি।   বিজেপির প্রদেশ দপ্তরে আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ,প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা, মন্ত্রী বিকাশ দেববর্মা, এডিসি নির্বাচনে বিজেপির ইনচার্জ তথা মন্ত্রী টিংকু রায় সহ অন্যান্যরা। সাংবাদিক সম্মেলনে ইশতেহার পড়ে শোনান প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা ।তিনি জানান, জনজাতি এলাকার সার্বিক উন্নয়ন ,পরিকাঠামোগত উন্নয়ন ,শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার প্রসার, কর্মসংস্থান সৃষ্টি ,স্বনির্ভরতা বৃদ্ধি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে প্রাধান্য দেওয়া হয়েছে ।প্রাক্তন সাংসদ আরো জানান, এডিসিতে ক্ষমতায় এলে ককবরক ভাষার বিকাশকে অগ্রাধিকারের ভিত্তিতে গুরুত্ব দিয়ে কাজ করা হবে। ২৯ টি প্রতিশ্রুতি সম্মিলিত দলের এই সংকল্প পত্র সম্পর্কে সাংবাদিক সম্মেলনে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা বলেন ,বিজেপি যা বলে তাই করে ।বিধানসভাতেও আমরা যা বলি তাই করা হয় ।বিরোধীরা বিধানসভায় কিছুই বলেন না ।বাইরে এসে অন্যভাবে বলার চেষ্টা করেন। রাজনৈতিক প্রচারে ব্যক্তিগত আক্রমণের তীব্র নিন্দা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন ,এডিসি এলাকার জনগণের সার্বিক প্রগতির লক্ষ্যে বিজেপির এই সংকল্পপত্রে জনগণ আস্থা রাখবেন বলে মনে করেন তিনি।