
ত্রিপুরা প্রতিদিনঃ খোয়াইয়ের গণকী দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে হানা দিল চোরচক্র। স্কুলের অফিস ঘরের গ্রিল কেটে আলমারি ভেঙে নগদ টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। রবিবার সকালে ঘটনাটি জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।জানা গেছে, শনিবার পঠনপাঠন শেষে নিয়মমাফিক স্কুল ঘরে তালা লাগিয়ে বাড়িতে চলে গিয়েছিলেন শিক্ষক ও কর্মীরা। রবিবার সকাল ১০টা নাগাদ স্থানীয় বাসিন্দারা লক্ষ্য করেন, মহাদেবটিলা স্থিত এই বিদ্যালয়ের অফিস ঘরের গ্রিলটি খোলা অবস্থায় পড়ে রয়েছে। সন্দেহ হওয়ায় তারা দ্রুত স্কুলের শিক্ষকদের খবর দেন।খবর পেয়ে শিক্ষকরা স্কুলে ছুটে এসে দেখেন, অফিস ঘরের ভেতরের দৃশ্য তছনছ হয়ে পড়ে আছে।আলমারিগুলো ভাঙা এবং নথিপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।শিক্ষকদের দাবি, স্কুলের আলমারিতে ভর্তির নগদ প্রায় ৩০ হাজার টাকা রাখা ছিল।প্রাথমিক তদন্ত…