img


: ইভিএম গোলযোগের কারণে হোলি ক্রস কলেজ সংলগ্ন সিপাই পাড়া ভোটকেন্দ্রে ভোটারদের মধ্যে অসন্তোষ :


আইনেট  প্রতিনিধিঃ    রবিবার সকাল সাতটা থেকে এডিসির  ২৮ টি কেন্দ্রের ১ হাজার ২৫৭ টি পোলিং স্টেশনে এক যোগে ইভিএম এর মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়। অধিকাংশ ইভিএম গুলি সচল থাকলেও কয়েকটি ভোটকেন্দ্রের ইভিএম শুরু থেকেই মুখ থুবড়ে পড়ে ।এতে ব্যাহত হয় সংশ্লিষ্ট ভোটকেন্দ্র গুলির ভোটদান প্রক্রিয়া। এই ভোট কেন্দ্রগুলিতে সময়মতো ভোট গ্রহণ শুরু করা যায়নি। এমনই একটি ভোট কেন্দ্র হলো হোলিক্রস কলেজ সংলগ্ন সিপাইপাড়া ভোটকেন্দ্র ।এই ভোট কেন্দ্রটি ১৪ নং বোধজংনগর - ওয়াক্কি নগর কেন্দ্রের অন্তর্গত। এখানে রবিবার সকাল পাঁচটা থেকেই ভোটারদের মধ্যে দীর্ঘ লাইন পরিলক্ষিত হয় ।ভোট শুরুর সময় যত কমতে থাকে ভোটারদের লাইন ততই দীর্ঘায়িত হতে থাকে ।কিন্তু সিপাই পাড়ার ইভিএম মেশিনে গোলযোগ দেখা দেয়। বারবার চালু করলেও মেশিনের একটি ক্ষেত্রে এরর দেখাচ্ছিল ।চালুই হচ্ছিল না ইভিএম মেশিন । ততক্ষণে সাতটা বেজে গেলেও ভোট শুরু না হওয়ায় লাইনে অপেক্ষারত ভোটারদের মধ্যে ক্ষোভ বাড়তে শুরু করে ।দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পর অনেককেই লাইনের মধ্যেই মাটিতে বসে থাকতে দেখা গেছে ।এদিন এক ভোট দাতা জানান, সাতটার সময় ভোটকেন্দ্র খোলার কথা ।কিন্তু ভোটকেন্দ্র খোলে নি ।সকাল সাড়ে পাঁচটা থেকে ভোট দেওয়ার জন্য লাইনে এসে দাঁড়িয়েছেন তিনি ।নষ্ট মেশিন ঠিক করার জন্য আধিকারিকরা এসেছেন বলে জানান তিনি ।     তবে কতক্ষণ নাগাদ ভোট দান শুরু হবে তা এখনই বলা সম্ভব হচ্ছে না বলে জানান এই ভোটদাতা।