img


: তেলিয়ামুড়ায় ভোট দিলেন মন্ত্রী বিকাশ দেববর্মা :


আইনেট  প্রতিনিধিঃ   রবিবার সকাল ৭টা থেকে সারা রাজ্যের পাশাপাশি ১১ মহারানী কেন্দ্রেও স্ব-শাসিত জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। শুরু থেকেই শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ভোটদান করছেন ভোটাররা। বিভিন্ন ভোটকেন্দ্রে সকাল থেকেই ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে এবং উৎসাহের সঙ্গে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন সাধারণ মানুষ।   ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ নির্বাচনে ১১ মহারানী তেলিয়ামুড়া আসনে ভোট দিলেন  মন্ত্রী বিকাশ দেববর্মা। ভোট দান করে নিজের প্রতিক্রিয়া ব্যাক্ত করলেন তিনি।জানালেন শান্তিতেই চলছে ভোট গ্রহণ ।বিজেপির জয় নিয়েও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন মন্ত্রী বিকাশ দেববর্মা ।