
আইনেট প্রতিনিধিঃ এডিসির নির্বাচনে ভোট দিলেন রাজ্যের শিল্প বাণিজ্য ও অন্যান্য দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা ।এডিসি ভোটে দুই নং মাছমারা নির্বাচনী কেন্দ্রের অন্তর্গত পেচারথল তহশীল কার্যালয়ে এদিন আর দশটা সাধারণ মানুষের মতোই লাইনে দাঁড়িয়ে ভোট দেন মন্ত্রী সান্তনা চাকমা ।ভোট দিতে সময় নিয়েছে প্রায় দেড় ঘন্টা ।মন্ত্রী হিসেবে বিশেষ ক্ষমতা বলে তিনি কিন্তু পাঁচ মিনিটের মধ্যেই নিজের ভোট দিয়ে দিতে পারতেন। কিন্তু তা করেননি। মন্ত্রী বলেন ,এখানকার জনগণ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন ।এর উপর তিনি প্রার্থী নন ।তাই জনগণের সাথেই তিনি ভোট দিতে চান এবং এই লক্ষ্যে লাইনে দাঁড়িয়েছেন। এদিন ভোটদান শেষে মন্ত্রী সান্তনা চাকমা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান ,শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ চলছে ।অশান্তির কোন আবহ নেই ।বিভিন্ন পোলিং বুথ ঘুরে তার মনে হয়, গণদেবতারা সবকা সাথ সবকা বিকাশের পক্ষে এবং দীক্ষিত ভারতের পক্ষে মত দান করছেন। মন্ত্রী আরো জানান, ভোট দানে নির্বাচকমণ্ডলীর উৎসাহ এবং উদ্দীপনায় তিনি একশ শতাংশ আশাবাদী যে, এডিসিতে এবার ইতিহাস গড়ে প্রথমবারের মতো ভারতীয় জনতা পার্টি সরকার গঠিত হতে যাচ্ছে।