
আইনেট প্রতিনিধিঃ দশ কুলাই চাম্পাহার কেন্দ্রে নির্বাচন চলছিল শান্তিপূর্ণভাবেই। হঠাৎ বেলা বাড়ার সাথে সাথে ১০ কুলাই চাম্পা হওয়ার নির্বাচনী কেন্দ্রের ৪২ নং বুথ এলাকায় তৈরি হয় অশান্তির পরিবেশ। অশান্তির পরিবেশ সম্পর্কে জানতে গিয়ে ত্রিপ্রা মোথা নেতা প্রেমলাল মলসম জানান এই ভোট কেন্দ্রে প্রায় অর্ধশতাধিক ভোটার রয়েছেন যারা নন এডিসি এলাকার। যাদের নাম রয়েছে গ্রাম পঞ্চায়েতের ভোটার লিস্টে। বিগত গ্রাম পঞ্চায়েত নির্বাচনে এই ভোটাররা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। কিন্তু এবারের এডিসি নির্বাচনে তাদের নাম পুনরায় ৪২ নং বুথের ভোটার লিস্টে রয়েছে। তাদের দাবি কি করে এই নামগুলি এখানে অন্তর্ভুক্ত হলো এবং তাদের ভোট দেওয়া যাবে না। এ নিয়ে পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে । ছুটে আসে পুলিশ টিএসার সামরিক বাহিনী। এস ডি পি ও এডিশনাল এসপি সহ এ আর ও। এসে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন। বিজেপি এবং ত্রিপ্রা মোথা উভয় দলের সমর্থক ও নেতৃত্বদের সাথে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন। পরে ছুটে আসেন এ আর ও ধনঞ্জয় চাকমা। নির্বাচনী নিয়মাবলী তুলে ধরেন উভয় পক্ষের সম্মুখে। পরবর্তী সময়ে উভয় দলের নেতৃত্বরা এআর ও ধনঞ্জয় চাকমার সাথে সহমত পোষণ করে যে সকল ভোটার জিপি থেকে এডিসি এলাকায় নাম যুক্ত হয়েছিল তাদের ভোটদানে রাজি হয়। এ সম্পর্কে বলতে গিয়ে দশ কুলাই চাম্পা হওয়ার কেন্দ্রের বিজেপি প্রার্থী বিমল দেববর্মা জানান পরিস্থিতি কিছুটা সময়ের জন্য উত্তপ্ত হয়ে ওঠে তবে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ভোটদান নির্ভীঘ্নে চলছে।