img


: মোহনপুর মহকুমার বিভিন্ন স্থানে বিজেপি এজেন্টদের পোলিং স্টেশনে ঢুকতে বাধা ঘিরে উত্তেজনা :


আইনেট  প্রতিনিধিঃ   এডিসির ভোটে ১৩ সিমনা-তমাকারি এবং ১৪ নং বোধজং  নগর ওয়াক্কিনগর  কেন্দ্রে শুরুর দিকে কিছুটা উত্তেজনাকর পরিস্থিতি ছিল ।অনেক ভোটকেন্দ্রেই বিজেপির পোলিং এজেন্টরা ঢুকতে পারেনি ।এদিন মোহনপুরের দলীয় কার্যালয়ে বসে এই দুই নির্বাচনী কেন্দ্রের ভোট গ্রহণ প্রক্রিয়া নিয়ে তত্ত্বাবধান করছিলেন মন্ত্রী রতনলাল নাথ ।তিনি খবর পেয়েই পুলিশ প্রশাসনের কাছে বিষয়টি তুলে ধরেন। প্রশাসন সাথে সাথে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে ।ফলে সংশ্লিষ্ট ভোটকেন্দ্রগুলিতে বিজেপি এজেন্টরা ঢুকতে পারে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট ভোটকেন্দ্রগুলিতে কিছুটা উত্তেজনার সৃষ্টি হয় ।এদিন মন্ত্রী রতনলাল নাথ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা জানান ।তিনি আরো জানান ,১৪ নং বোধজং নগর -ওয়াক্কিনগর কেন্দ্রের বেশ কয়েকটি বুথের ইভিএম মেশিন খারাপ হয়ে যায় ।পরে সেক্টর অফিসাররা ছুটে গিয়ে ইভিএম মেশিন ঠিক করে দেন এবং ভোট প্রক্রিয়া শুরু হয়। মন্ত্রী রতন লাল নাথ জানান ,দুটি মিশন নিয়ে এবার এডিসি ভোট হচ্ছে। এর একটি হল উন্নয়ন, অপরটি হল আবেগ ।মানুষ উন্নয়ন না আবেগ কোনটা চান তা এই ভোটে প্রমাণ হয়ে যাবে ।মন্ত্রী আরো জানান ,বর্তমানে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে ।যদি শেষ পর্যন্ত এই শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় থাকে তবে ১৩ সিমনা-তমাকারী এবং ১৪ বোধজংনগর- ওয়াক্কিনগর - ২কেন্দ্রেই বিজেপি প্রার্থীরা বিপুল ভোটে জয় পাবেন বলে তার দৃঢ় বিশ্বাস।