img


তিপ্রা মথা আশ্রিত দুষ্কৃতীদের দ্বারা আহত চার বিজেপি কর্মী


আইনেট  প্রতিনিধিঃ    ১১-মহারানী তেলিয়ামুড়া এডিসি নির্বাচন কেন্দ্রের নন্দকুমার এলাকায় তিপ্রা মথা আশ্রিত দুষ্কৃতীদের দ্বারা আহত চার জন   বিজেপি কর্মী। আহতদের অবস্থা খোঁজ খবর নিতে জেলা হাসপাতালে আসলেন রাজ্যের উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা আজ সন্ধ্যা সাতটা নাগাদ। মহারানী তেলিয়ামুড়া   কেন্দ্রেরই পাঁচ নং পোলিং স্টেশনে নন্দকুমার পাড়া স্কুল বুথে ভোটগ্রহণ পর্ব চলার সময়েই বি জে পি ও মথার কর্মীদের মধ্যে ঝগড়া বিবাদ ঘটে। বিজেপি সমর্থকদের ভোট কেন্দ্রে বাঁধা প্রদান করা হয় এবং বিজেপি এজেন্টদের বের করে দেয়ার চেষ্টা করে। তিপ্রা মথা  কর্মীরা বি জে পি দলের কয়েকজন কর্মী মথার হামলায় আহত হয়ে। প্রথমে তুলাশিখর হাসপাতালে আসলে পরে এদেরকে খোয়াই জেলা হাসপাতালে আনা হয়।আহতরা হলো শংকর দেববর্মা, জনসন দেববর্মা, বীরেন্দ্র দেববর্মা। একজনের পা ভেঙ্গে যায় এবং অপর দুই জনের মাথায় আঘাত। বর্তমানে খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসাধীন।এই ঘটনায় ছয়জন তিপ্রা মথা দলের আশ্রিত দুষ্কৃতীর বিরুদ্ধে চাম্পাহওর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বিজেপি। এই ঘটনার খবর পেয়ে খোয়াই জেলা আসেন মন্ত্রী বিকাশ দেববর্মা ও বিজেপি খোয়াই জেলা সাধারন সম্পাদক সহ অন্যান্যরা।