img


স্ব-শাসিত জেলা পরিষদের একটি কেন্দ্রের একটি বুথে পুনঃনির্বাচন


আইনেট  প্রতিনিধিঃ    রিটার্নিং অফিসারের রিপোর্টের ভিত্তিতে স্ব-শাসিত জেলা পরিষদের একটি কেন্দ্রের একটি বুথে পুনঃনির্বাচন! উল্লেখ্য, ১৭ পেকুয়াজলা কেন্দ্রের পার্ট ৩৯-হীরাপুর SB স্কুল প্রাঙ্গণে পুনরায় নির্বাচন করার নির্দেশ দিল কমিশন! এই কেন্দ্রে ফের নির্বাচন আগামী ১৬-ই এপ্রিল বৃহস্পতিবার সকাল ৭-টা থেকে বিকাল ৫-টা পর্যন্ত!   রাজ্য নির্বাচন কমিশন এই ধরনের কার্যকলাপকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে নির্বাচনী প্রক্রিয়ার অখন্ডতা, স্বচ্ছতা এবং বিশ্বাসযোগ্যতা বজায় রাখার লক্ষ্যে পুন ভোটের সিদ্ধান্ত গ্রহণ করেছে ।আগামী ১৬ এপ্রিল সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হীরাপুর এস বি স্কুলে ভোট গ্রহণ করা হবে। এদিন রাজ্য নির্বাচন কমিশনের সচিব অনুরাগ সেন এই সংবাদ জানিয়েছেন। তিনি জানান, সংশ্লিষ্ট বিষয়ে রাজ্য নির্বাচন কমিশনার একটি গেজেট নোটিফিকেশন জারি করেছেন।    এদিন রাজ্য নির্বাচন সচিব অনুরাগ সেন আরো জানান, পুনঃভোট গ্রহণ প্রক্রিয়াটি সুষ্ঠু ,শান্তিপূর্ণ এবং নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ।এই ধরনের ঘটনা প্রতিহত করার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।