img


অগ্নিদগ্ধ অবস্থায় ঘর থেকে দৌড়ে প্রাণ রক্ষা করে বিজেপি দলের বুথ সভাপতি


 আইনেট  প্রতিনিধিঃ     পেট্রোল ঢেলে ১৯ আমতলী গোলাঘাটি কেন্দ্রের বিজেপি দলের ৮ নং বুথের বাথান মুড়া এলাকার বুথ সভাপতি  সনজিৎ দেববর্মা তার স্ত্রী গোলাপি দেববর্মা এবং তার চার বছরের একমাত্র ছোট সন্তান পিরা দেববর্মাকে বসত ঘরের মধ্যে জ্যান্ত মেরে ফেলার জন্য আগুন ধরিয়ে দেয় জয়ের আনন্দে উল্লসিত মথা দলের কর্মী সমর্থকরা। কোনরকমে সন্তানকে কোলে নিয়ে এবং স্ত্রীকে সঙ্গে নিয়ে অগ্নিদগ্ধ অবস্থায় ঘর থেকে দৌড়ে জঙ্গলে পালিয়ে গিয়ে প্রাণ রক্ষা করে বিজেপি দলের বুথ সভাপতি। কিন্তু মথা দলের কর্মীদের দেওয়া আগুনে পুড়ে যায় তার বাড়ির ঠাকুর মন্দির এবং বসতঘরের দরজা জানালা সহ বহু কিছু। পরে প্রতিবেশীরা দৌড়ে এসে তার ঘরের আগুন নেভায়   এই বুঝি থানসা শনিবার সকালে সংবাদ মাধ্যমে প্রশ্ন তুললেন বিজেপি দলের বুথ সভাপতি সনজিৎ দেববর্মা   ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বাথানমুড়া গ্রামে