
আইনেট প্রতিনিধিঃ এডিসি নির্বাচনের ভোট গণনা হয় শুক্রবার ।এবারের নির্বাচনের বিপুল ভোটে ক্ষমতায় ফিরে এসেছে তিপ্রা মথা দল ।ভোট গণনার পর পরই কোন কোন স্থানে মাথা কর্মীরা অতি উৎসাহে বিজেপি কর্মী সমর্থকদের উপর আক্রমণ সংঘটিত করে বলে অভিযোগ। একাধিক বিজেপি কর্মীদের বাড়ি ঘরে হামলা চালায় মথার দুর্বৃত্তরা ।ভেঙ্গে দেওয়া হয় বাড়িঘর। নিরুপায় হয়ে আক্রান্ত বিজেপি কর্মীরা প্রাণভয়ে বাড়িঘর ছেড়ে পালান। অনেকেই আগরতলায় চলে আসেন ।তারা শুক্রবার সন্ধ্যা থেকে রাজধানীর ভগৎ সিং যুব আবাসে আশ্রয় নেন ।এদের মধ্যে প্রচুর সংখ্যক জাতি জনজাতি উভয় অংশের মহিলারা রয়েছেন ।এদিন সাংবাদিকরা খবর পেয়ে ভগৎ সিং যুব আবাসে ছুটে যান ।কিন্তু আশ্রয় নেওয়া বিজেপি কর্মী সমর্থকরা ক্যামেরার সামনে কোন কথা বলতে অনিহা প্রকাশ করেন। তবে চিত্র সাংবাদিকদের গোপন ক্যামেরায় তারা জানান ,মথা কর্মী সমর্থকরা তাদের বাড়িঘর ভেঙে দিয়েছে। কারোর বাড়িঘরে অগ্নিসংযোগ করেছে জিনিসপত্র লুটপাট করেছে। এদিকে নির্বাচনোত্তর সন্ত্রাসের শিকার হয়ে আগরতলা ভগৎ সিং যুব আবাসে বিজেপি কর্মী সমর্থকদের ঠাঁই নেওয়ার খবর বিজেপি নেতৃবৃন্দ পেয়েছেন বলে জানা গেছে।। রাতেই আশ্রয় গ্রহণকারীদের জন্য খাবার এবং পানীয় জলের ব্যবস্থা করেছেন কোন কোন বিজেপি নেতৃবৃন্দ ।এদিন আশ্রয় গ্রহণকারীরা জানান, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তারা বাড়িঘরে ফিরতে পারবেন না।