
আইনেট প্রতিনিধিঃ রাজ্যে আবারো আক্রান্ত সাংবাদিক। রাজ্যের দিকে সাংবাদিকের উপর আক্রমণ যেন আরো তীব্র থেকে তীব্রতর হচ্ছে, তারই প্রতিফলন ঘটল গতকাল রাতের অন্ধকারে শান্তিবাজারে সাংবাদিক মিঠুন ভৌমিকের ওপর অতর্কিত হামলার অভিযোগে। এই নিয়ে রাজ্যের সাংবাদিক মহলে উদ্বেগ। ঘটনার খবর পেয়ে রবিবার শান্তি বাজারে ছুটে যায় JDUT সংগঠনের নেতৃত্বরা। কথা বলেন শান্তি বাজার থানার ওসির সাথে। দুষ্কৃতিকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি ও শাস্তির দাবী জানায় সংগঠনের নেতৃত্বরা। সাংবাদিক আক্রান্তের ঘটনা যেখানেই হচ্ছে সাংবাদিকদের পাশে দাঁড়াতে ছুটে যাচ্ছে JDUT সংগঠনের নেতৃত্বরা।