
আইনেট প্রতিনিধিঃ এক বৃদ্ধ মহিলার মৃতদেহ উদ্ধার নিজ ঘরে। মৃত মহিলার নাম লক্ষী কর্মকার। ঘটনা এডি নগর থানার অন্তর্গত ক্যাম্পের বাজার এলাকায়। রবিবার সকালে পাশের বাড়ির এক মহিলা লক্ষ্মী কর্মকারের বাড়িতে গিয়ে দেখতে পায় লক্ষ্মী কর্মকার মাটিতে পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় এডি নগর থানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ৭৫ বছর বয়সী এই মহিলার মৃতদেহ উদ্ধার কে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়ায়। আত্মহত্যা না খুন তদন্তে পুলিশ।