img


অনাথ আশ্রমে দুঃসাহসিক চুরি


আইনেট  প্রতিনিধিঃ    ধর্মনগর মহকুমার ইয়াকুব নগর এলাকায় একটি অনাথ আশ্রমে রড চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার তদন্তে নেমে দ্রুত সাফল্য পেয়েছে ধর্মনগর থানার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে ইতিমধ্যেই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়,  সম্প্রতি অনাথ আশ্রমের নির্মাণ কাজে ব্যবহারের জন্য রাখা রড রহস্যজনকভাবে উধাও হয়ে যায়। বিষয়টি নজরে আসতেই আশ্রম কর্তৃপক্ষ থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ।ধর্মনগর থানার অফিসার ইনচার্জ মিনা দেববর্মা জানান, গোপন সূত্রে খবর পেয়ে ইয়াকুব নগর এলাকা থেকেই অভিযুক্তদের আটক করা সম্ভব হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে বলেই মনে করছে পুলিশ।প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, এই চুরির ঘটনায় শুধু এই দুইজন নয়, আরও কয়েকজন জড়িত থাকতে পারে। ফলে গোটা ঘটনার পেছনে কোনো বড় চক্র কাজ করছে কি না, সেই দিকেও নজর দিচ্ছে তদন্তকারী দল।এদিকে, অনাথ আশ্রমে চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।