img


   আগরতলা প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা


আইনেট  প্রতিনিধিঃ    আগরতলা প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা রবিবার ১৯ এপ্রিল, ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়েছে।সদ্য প্রয়াত দুই সাংবাদিক তপন চক্রবর্তী এবং নন্দন চক্রবর্তীকে শ্রদ্ধা জানানোর মধ্যে দিয়ে শুরু হয় সভার কাজ। বার্ষিক সাধারণ সভার সভাপতি মন্ডলীতে ছিলেন আগরতলা প্রেসক্লাবের সভাপতি প্রণব সরকার, সহসভাপতি চিত্রা রায়, বরিষ্ঠ সাংবাদিক শ্রোতরঞ্জন খিসা, সঞ্জীব দেব।   মঞ্চে ছিলেন বরিষ্ঠ সম্পাদক সমীর পাল এবং কবি লেখক বিমলেন্দু চক্রবর্তী।  সম্পাদক রমাকান্ত দে সম্পাদকীয় প্রতিবেদন ও আয়ব্যয় এর হিসাব পেশ করলে প্রতিবেদনের উপর আলোচনা করেন বরিষ্ঠ সম্পাদক সমীর পাল, সহসভাপতি চিত্রা রায়বরিষ্ঠ সাংবাদিক সঞ্জীব দেব, মণিময় রায়,কৃষ্ণপদ কর্মকার, সাংবাদিক দেবাশীষ মজুমদারসুপ্রভাত দেবনাথ, সম্রাট চৌধুরী, চন্দ্রিমা সিরকার, মেঘধন দেব,আগরতলা প্রেসক্লাবের সহযোগী সদস্য বিমলেন্দু চক্রবর্তী,পারিজাত দত্ত। আলোচনায় আগরতলা প্রেসক্লাবের ধারাবাহিক কর্মপদ্ধতির উন্নয়ন এবং সাংবাদিক স্বার্থে কর্মসূচির ভূয়সী প্রশংসা করেছেন।ক্যান্টিনের গুনমান বৃদ্ধিও প্রসংশা করেছেন অধিকাংশ নবীন প্রবীণ সাংবাদিক। সাংবাদিকদের নিরাপত্তা সুনিশ্চিত করার ক্ষেত্রে আরও তৎপরতার পরামর্শ দিয়েছেন। আগরতলা প্রেসক্লাব ভালোভাবে পরিচালিত হচ্ছে। রাজনীতির ঊর্ধে উঠে সাংবাদিকদের মধ্যে দূরত্ব কমিয়ে সুন্দরভাবে পরিচালিত হচ্ছে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন